ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

মায়ের সঙ্গে মোবাইলে কথা বলায় স্ত্রীর কব্জি কেটে বিচ্ছিন্ন করলেন স্বামী


November 23, 2026 8:13 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

যশোরে মায়ের সাথে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামে এক গৃহবধূর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করলো স্বামী বিল্লাল।

রবিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয়রা জানান, নড়াইল জেলার মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল তার স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রবিবার রাতে তিথি তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তিথির দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন এবং ধারালো দা দিয়ে তার বাঁ হাতের কব্জিতে কোপ দেন। এতে তার কব্জি হাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত স্বামী বিল্লাল নিজেই রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে চিকিৎসা দেন। তবে আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বিল্লাল ও তার মা অ্যাম্বুলেন্সযোগে আহত তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রায় জানান, রক্তাক্ত অবস্থায় স্বামী তার স্ত্রীকে নিয়ে জরুরি বিভাগে আসেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

সূত্র: মূল প্রতিবেদন