ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১


November 23, 2026 7:39 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে দুটি চোরাই গরুসহ ডালিম (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ২২ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করা হয়।

আটক ডালিম ওই গ্রামের এমরান আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনা এবং নাচোল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাজীব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ডালিমের হেফাজত থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি চোরাই গাভি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরু দুটির মধ্যে একটি লাল রঙের গাভি। এর দুটি শিং প্রায় আড়াই ইঞ্চি লম্বা এবং আটটি দাঁত রয়েছে। গরুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। অপরটি কালচে লাল রঙের গাভি।

এর দুটি শিং প্রায় দুই ইঞ্চি লম্বা এবং দুটি দাঁত রয়েছে। এর আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সূত্র: মূল প্রতিবেদন