ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় নৈরাজ্যের প্রতিবাদে জিয়ার নেতৃত্বে যুবদলের অবস্থান কর্মসূচি


November 23, 2026 5:41 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকার উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জামিরদিয়া মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান, হবিরবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদলের সদস্য ও হবিরবাডি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, যুবদল নেতা সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, খোকা মিয়া, আবুল কাশেম প্রমুখ।

যুবদলের নেতাকর্মীরা সারাদেশে আওয়ামীলীগ কর্তৃক নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। অবস্থান কর্মসূচীতে হবিরবাডি ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন