ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী


November 23, 2026 12:14 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শুনানিতে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তাঁর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে প্রবেশ করেন তিনি। গাড়ি থেকে নেমে সরাসরি ট্রাইব্যুনাল-২-এর এজলাসকক্ষে ঢোকেন কাদের সিদ্দিকী।

এ সময় সাংবাদিকরা তাঁর ছবি তুলতে গেলে তিনি বলেন, ‘এত ছবি তুলে কী হবে।’

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এ মামলায় লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।

এদিন মামলায় আসামিপক্ষের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে করা আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন