ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

‘দুশমন ধইরা ধইরা পার দে’, ফেসবুকে পোস্ট দেওয়া যুবলীগ কর্মী মাহমুদ গ্রে’ফ’তা’র


November 23, 2026 12:10 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে হুমকি দিয়ে পোস্ট এবং ধারালো অস্ত্র প্রদর্শনের অভিযোগে জামালপুরের মেলান্দহে জেনিস মাহমুদ (৩৫) নামে এক যুবলীগ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) বিকেলে বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেওয়া এসব পোস্টকে কেন্দ্র করে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে হাজরাবাড়ী পৌরসভার পূর্ব ব্রাহ্মণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জেনিস মাহমুদ ওই এলাকার মৃত শফিকুল ইসলাম জয়নালের ছেলে।

পুলিশ জানায়, ফেসবুকে ‘J M Jogot’ নামের একটি অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখা হয়, ‘তোমাদের পাকি বাপ-দাদার কাছে জেনে নিও, মুজিব সেনারা অস্ত্র হাতে তুলে নিলে কী কী হতে পারে!’ পোস্টের সঙ্গে এক ব্যক্তির ছবি যুক্ত করা হয়।

এ ছাড়া একই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে ধারালো দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘লোহা লক্কর বাইর কইরা ধার দে, দুশমন ধইরা ধইরা পার দে।’ এছাড়া সরকার বিরোধী উস্কানিমূলক বিভিন্ন পোস্ট কে কেন্দ্র করে তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ ওঠে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, জেনিস মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নাশকতামূলক হুমকি দিয়ে পোস্টসহ নাশকতার অভিযোগ রয়েছে। শনিবার রাতে গ্রেফতারের পর রোববার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: মূল প্রতিবেদন