ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

এআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী


November 22, 2026 7:40 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা এবং তা ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া কঠোর পদক্ষেপের জেরে সৃষ্ট বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত দেশটির বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ এআই ব্যবহার করে নকল ঠেকাতে নেওয়া তড়িঘড়ি পদক্ষেপে বিভ্রান্তি তৈরি হয়। এ ঘটনায় আগাম প্রস্তুতির ঘাটতির দায় স্বীকার করে রোববার পদত্যাগ করেন তিনি। ইয়োনহাপের তথ্য অনুযায়ী, এ বিষয়ে সমালোচনা এড়াতে পারেন না বলে জানিয়েছেন চোই। প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

গত সপ্তাহান্তে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী ৩৪ বছর বয়সী হান ওন-সিওক স্বীকার করেন, ক্ষুদ্র ক্যামেরা, ফোন ও এআই ব্যবহার করে তিনি পরীক্ষায় নকল করেছিলেন। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করায় তার ফলাফল নিয়ে আগেই সন্দেহ তৈরি হয়েছিল।

এরপর প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত নয় ঘণ্টার সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে নজিরবিহীন কিছু পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। প্রথমবারের মতো জাতীয় দুর্যোগ সতর্কতা ব্যবস্থা ব্যবহার করে সারা দিন তিন দফায় মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। এসব অ্যালার্ট পর্যটকদের ফোনেও বেজে ওঠে।

এ ছাড়া পরীক্ষার্থীদের বোতাম ঢেকে রাখা এবং চশমা পরীক্ষা করার মতো কড়াকড়ি আরোপ করা হয়। এতে সৎ পরীক্ষার্থীদের মধ্যেও চশমা ও কন্টাক্ট লেন্স ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরীক্ষায় অননুমোদিত স্মার্ট ডিভাইসসহ ১১১ জনকে আটক করা হয়।

সূত্র: মূল প্রতিবেদন