পৃথিবী সংবাদ ডেস্ক:
ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের প্রতিবাদ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা বিশ্বরোড নামক স্থানে নগরকান্দা উপজেলা, সালথা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হুসাইন রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ন- আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা , জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির কার্যকরি কমিটির সদস্য সাইফুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ন- সম্পাদক হাফিজুর রহমান শরীফ, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম বাবু, সহ- সভাপতি তালুকদার মোরাদ হোসেন সহ জেলা, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দে। বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের পক্ষে নানা শ্লোগান দিয়ে সভাস্থলে মিছিল জড়ো হয়। সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যের, অগ্নিসংযোগ, থানা ভাংচুর, সাধারণ মানুষের উপর হামলার প্রতিবাদে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, পলায়নকৃত নেতার আসার আশায় নৈরাজ্যর প্রতিবাদে যারা বিএনপির নেতৃবৃন্দরা মাঠে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ হাসিনার তৈরি করা বার্ণ ইউনিট নিজেরাই আগুন দিতো এবং তারাই প্রতিবাদ করতো। তিনি আরো বলেন, একটা শ্লোগান ছিলো হাসিনারে হাসিনা, তোর কথায় নাচিয়না। তোর কথায় নাইচা দেশ ফেলাইছি বেইচা। শেখ হাসিনা কে কেউ দেশ ছাড়তে বাধ্য করে নাই, সে নিজেই পালাইয়াছে। গার্মেন্টেসের শ্রমিকদের পাশে বর্তমান সরকার আছে, প্রধান মন্ত্রী তারেক রহমান আছে। প্রধান অতিথি বলেন,বিএনপি এমন একটি দল তারা দলবল নির্বিশেষে সকল দলের পক্ষেই কাজ করে যাচ্ছে। ফরিদপুরের মাটি তারেক জিয়ার ঘাটি, নগরকান্দার মাটি বিএনপির ঘাটি, প্রধান মন্ত্রীর ঘাটি। থানা পোড়াই দিছে, হাসপাতাল পোড়াই দিছে এরকম গর্বধ কোন দল দেখছেন যে নিজেদের সম্পদ নিজেরাই পুড়ায়। এসকল তান্ডব বন্ধ করেন। কারন আপনাদের নেত্রী আর এদেশে আসবেনা। পলায়নকৃত হাসিনাসহ তার সিনিয়র নেতারা এদেশ থেকে পালিয়েছে। তবে আসতে পারে আন্তর্জাতিক আদালতের মামলায় আসামী হিসেবে। আর এসেই তাদের সাজা তারা ভোগ করবে। আমরা কি ভুলে গেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে মারা গেছে, আমরা কি ভুলেগেছি ককো কিভাবে মারা গেছে। বিএনপি যকনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র প্রতিষ্ঠা পায়।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন