ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক


November 21, 2026 12:15 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী গ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা। পরে রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার পানিহাতা ফেকামারী সীমান্ত পথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এরা হলো- আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব (শিশু), নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।

বিজিবি সুত্র জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন