ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ২ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার


November 20, 2026 11:14 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. মরম আলী (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২০ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল ঈশ্বরগঞ্জ থানাধীন চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালায়।

এ সময় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের শ্রী কৃষ্ণ বস্ত্রালয় নামের দোকানের পূর্ব পাশ থেকে মরম আলীকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তার মরম আলীর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইকরতলী এলাকায়। তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আজগর আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: মূল প্রতিবেদন