ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

চবির হলে অভিযান, কাঁচা গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার


November 20, 2026 9:55 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে অভিযান চালিয়ে কাঁচা গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় মাদক সেবনের অভিযোগে আটজনকে ওই কক্ষ থেকে উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হলের সি-ব্লকের ৬১২ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মাদক সেবনের অভিযোগে আটজনের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে ছয়জন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁরা হলেন—ফার্মেসি বিভাগের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউজ্জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজের শাওন খান, সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ এবং স্পোর্টস সায়েন্স বিভাগের ইয়াজ নুর সাইমুন।

এ ছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাহবুব রহমান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন অতিথি কামরুল ইসলামের নামও পাওয়া গেছে।

শহীদ ফরহাদ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম বলেন, হলের সি-ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম পেয়েছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবাসিক আসন বাতিল করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক নুরুল হামিদ কানন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হলে অভিযান চালানো হয়। এ সময় কক্ষটিতে গান-বাজনার আড়ালে মাদক সেবন চলছিল। কক্ষের চারটি টেবিল তল্লাশি করে কোনো বই পাওয়া যায়নি। সেখানে কাঁচা গাঁজা, বিদেশি ইলেকট্রনিক সিগারেট ও প্রচুর সিগারেটের খোসা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন