ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

‎চট্টগ্রামে আ. লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে ভাঙচুর-আগুন


November 20, 2026 9:40 pm
Link Copied!

প্রথম সমাচার ডেস্ক:

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আল মামুনের বাড়িতে হামলা ও ভাঙচুর শেষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য প্রকাশ করেন এসএম আল মামুনের ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ।

‎নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সীতাকুণ্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এস এম আল মামুনের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তাদের হাতে ছিল দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র। এ সময় বাড়িতে থাকা দায়িত্বরত দারোয়ান আলাউদ্দিনকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধরও করেন এবং অস্ত্রধারীদের নাম জানালে তাকে হত্যার হুমকিও দেন তারা।

‎রাত ২টা ৩৪ মিনিটে একাধিক ককটেল বিস্ফোরণের পর বাড়িতে আগুন দেন এবং বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকার জ্বালিয়ে দেন। বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করে স্লোগান দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

‎ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রুবেল আফ্রাদ মুঠোফোনে জানিয়েছেন, কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে জানি না। কিন্তু ঘটনা শোনার পরপরই এসআই সুজাত উল্লার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তার তথ্যমতে, বাড়ির সামনে একটি বক্সে আগুন দেওয়া হয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়িতে আগুন দেওয়ার যে ফুটেজটি ছড়ানো হয়েছে সেটি পূর্বের ঘটনার।

সূত্র: মূল প্রতিবেদন