ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশির


November 20, 2026 9:14 pm
Link Copied!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌদি আরবের আল-কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু। তিনি জানান, বৃহস্পতিবার সকালে মাসুদ আল হাসান বাইসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। পথে একটি প্রাইভেটকার তার বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি।

মাসুদের এমন মৃত্যুতে তার পরিবার, স্বজন ও আহাম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: মূল প্রতিবেদন