পৃথিবী সংবাদ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ চব্বিশের জুলাই যোদ্ধাদের বাড়িতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৬৭ জন বিশিষ্ট নাগরিক।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এমন হামলা অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক।
সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, এনসিপি নেতা মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফি এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। একই সময়ে গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানী ও সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
আমরা মনে করি, এসব হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং পুলিশের প্রাথমিক তথ্য অত্যন্ত উদ্বেগজনক। এসব সহিংসতার রাজনৈতিক দায় আওয়ামী লীগের। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিপন্ন করার এই প্রবণতা গণতন্ত্র, নাগরিক অধিকার ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি।
আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একইসাথে জুলাই যোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট নাগরিকরা হলেন- ১. অধ্যাপক ডা: নাজনীন আখতার — অধ্যাপক, শারীরতত্ত্ব বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ।
২. অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩. অধ্যাপক ড. নাকিবুর রহমান — ফিন্যান্স বিভাগের অধ্যাপক, নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।
৪. অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
৫. অধ্যাপক মো: নজরুল ইসলাম — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
৬. অধ্যাপক ড. মো: শামছুল আলম — অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৭. অধ্যাপক ড. সাইফুল ইসলাম — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৮. অধ্যাপক ড. শামীমা তাসনিম — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৯. অধ্যাপক ড. এম. মাসুদ সরকার — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১০. অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী — অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১১. অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ — অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১২. ড. মুহসিনা আক্তার জবা — সহযোগী অধ্যাপক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
১৩. মোহাম্মদ মহসিন — সহকারী অধ্যাপক, উইসকনসিন–হোয়াইটওয়াটার বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।
১৪. ডা: জাকিয়া ফারহানা — সহকারী অধ্যাপক, ইবনে সিনা মেডিক্যাল কলেজ।
১৫. ড. সাদিক রহমান — সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।
১৬. সাইদুল আকবর মুরাদ — সহকারী অধ্যাপক, এম্পোরিয়া স্টেট বিশ্ববিদ্যালয়, কানসাস, যুক্তরাষ্ট্র।
১৭. ড. মাহফুজুল হাসান — সহকারী অধ্যাপক, ফিল্যান্ডার স্মিথ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।
১৮. মাহমুদুল হাসান — সহকারী অধ্যাপক, ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।
১৯. মাহাদে হাসান — সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পিএইচডি ফেলো, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।
২০. ড. শিব্বির আহমেদ — সহকারী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
২১. মো: শরিফুল ইসলাম — প্রভাষক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২২. মো: হাসান শাহরিয়ার রাবি — প্রভাষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২৩. আহমেদ ইসমাঈল হোসেন — শিক্ষক, সান উয়ান কলেজ, যুক্তরাষ্ট্র।
২৪. তারিক এম. এ. কাইয়ুম — প্রভাষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
২৫. খলীলুল্লাহ মুহাম্মাদ বায়েজীদ — প্রভাষক, নৃবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
২৬. মো: জাকির হোসাইন — প্রভাষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
২৭. মোসাম্মৎ কুলসুমা বেগম — প্রভাষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২৮. মাহদী ইসলাম — শিক্ষক, এনজিও প্রাথমিক বিদ্যালয়।
২৯. মো: নাজমুল হাসান ভূঁইয়া — ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক।
সূত্র: মূল প্রতিবেদন
