ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা দেশে ফিরবেন, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে: আসিফ নজরুল


November 27, 2026 10:10 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা এবং তা নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা তুলে ধরেন তিনি।

বার্তা বাজার পাঠকের সুবিধার্থে পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

-ডিসেম্বরে ফিরলে লক্ষ লক্ষ মানুষ তাঁকে প্রাণ দিয়ে রক্ষা করত। তাদের বাঁচাতেই তিনি আসেননি। স্বজন হারানোর বেদনা তাঁর চেয়ে বেশি আর কে বোঝেন!

-ডিসেম্বরে ফিরতে প্রস্তুত ছিলেন। পাকিস্তানের দালালরা ভয়ে তাঁকে আসতে দেয়নি।

-‘ডিসেম্বরে ফিরব’—এটা বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল। এই কৌশলে তিনি জয়ী হয়েছেন। ফেরা না-ফেরার প্রশ্ন এখানে অবান্তর।

-তিনি শান্তি চান। গৃহযুদ্ধ এড়াতেই তিনি আসেননি।

-ডিসেম্বরে ফিরবেন, এটা কি তিনি নিজে বলেছিলেন? নিজের মুখে তো বলেননি!

-ডিসেম্বর তো আরও আছে, ঠিক না? দেখেন না কী হয় পরের ডিসেম্বরে!

– ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। এবার আর কারও জন্য অপেক্ষা করবেন না। আগামী মার্চেই ফিরবেন।

– তিনি ফিরবেন। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন