ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

আট দফা দাবিতে গাজীপুরে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ


November 27, 2026 9:33 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

আট দফা দাবিতে আজ শুক্রবার গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দলটির সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দলের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলমসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন সূত্রে জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। মিছিলটি বর্ষা হলের সামনে দিয়ে গাজীপুর চৌরাস্তায় গিয়ে পৌঁছাবে।

আট দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন