পৃথিবী সংবাদ ডেস্ক:
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পৃথক দুটি পুলিশি টিম অভিযান চালিয়ে মিঠুকে জিয়ানগর বাজার ও নিরবকে সাহারপুকুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জিয়ানগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিঠু (৩০) ও উপজেলা যুবলীগের সহসভাপতি গোলাম রব্বানী নিরব (৫২)।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, গ্রেপ্তার মিঠু ও নিরব ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার আসামি ছিল। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
