ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান


November 26, 2026 9:56 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে মাধ্যমিক শিক্ষাজীবনে পদার্পণ করতে যাওয়া শিক্ষার্থীদের স্মৃতিময় মুহূর্তকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আবেগ, আনন্দ ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয়ের সমাবেশ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শবনম আক্তার। স্বাগত বক্তব্য ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক।

এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরাও বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জংগী বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এ পর্যায়েই শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ, নৈতিকতা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমের মতো গুরুত্বপূর্ণ গুণাবলির বিকাশ ঘটে।

পঞ্চম শ্রেণির পাঠ শেষ করে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময়টি শিক্ষার্থীদের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়মুখী পরিবেশ তৈরি, পাঠদানের মান বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর পঞ্চম শ্রেণির ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন