ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

গাছ কাটায় অভিযোগের জের: বগুড়ার শেরপুরে নারীকে লাঞ্ছিত ও হুমকির অভিযোগ


November 26, 2026 8:37 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় সরকারি খাসজমির গাছ কাটার ঘটনায় পূর্বের অভিযোগের কোনো বিহিত না হওয়ায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে এক নারীকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে বিরাকৈর গ্রামের মোহাম্মদ আলী (৫৫), খলিল মন্ডল (৫৫), শাজাহান আলী (৫৮) জিয়াউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রামের বাসিন্দা মোছা. সিমু খাতুনের (৫৫) বাড়ির সামনে ও পাশের দক্ষিণপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে সরকারি খাসজমি রয়েছে। ওই খাস জমিতে প্রায় ২৫ বছর আগে সিমু খাতুনের রোপণ করা একটি বড় আমগাছ ছিল, যার পাশে মসজিদ কমিটির একটি প্রসাবখানা রয়েছে। প্রসাবখানাটি সরানোর বিষয়ে আগে একাধিকবার কথা বলা হলেও তা সরানো হয়নি। গত ২৩ নভেম্বর সকাল ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা ওই সরকারি জমিতে থাকা আমগাছটি কাটতে শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী বন বিভাগ, ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগকারী নারীর ভাষ্য, পূর্বের অভিযোগের বিষয়ে কোনো প্রতিকার বা বিহিত না হওয়ায় অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে আজ ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা এক ব্যক্তিকে নিয়ে সিমু খাতুনের বসতবাড়ির ভিডিও ধারণ করতে যান। বিষয়টি ভিডিও করতে গেলে তাঁর স্বামীর কাছ থেকে মুঠোফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়। একপর্যায়ে সিমু খাতুনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। পাশাপাশি বাড়িঘর ও সোলার প্যানেলে আগুন দেওয়া, পুকুরে বিষ দেওয়া, ছেলেকে মিথ্যা মামলায় জড়ানো এবং এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) একরামুল হোসাইন বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সূত্র: মূল প্রতিবেদন