ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ইরান


November 26, 2026 5:51 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক—উভয় ধরনের অস্ত্রের ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের অবস্থান অনেক ভালো বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রয়েছে এবং সামরিক সক্ষমতা ক্রমাগত বাড়ানো হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে।

মোহেব্বি বলেন, আইআরজিসির যোদ্ধারা পারস্য উপসাগরের দক্ষিণ উপকূল ও দ্বীপগুলোতে ইরানের সীমান্ত রক্ষায় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি শত্রু ও তাদের মিত্রদের জন্য বন্ধ রাখা, যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি এবং ইরানের জনগণ ও দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আইআরজিসি শক্তিশালী ও ব্যাপক আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করছে।

আইআরজিসির মুখপাত্র দাবি করেন, শত্রুপক্ষের বেশ কয়েকটি ড্রোন অক্ষত অবস্থায় আটক এবং হরমুজ প্রণালির আকাশে বিপুলসংখ্যক ড্রোন ধ্বংস করার ঘটনা ইরানের সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ।

তিনি জোর দিয়ে বলেন, আইআরজিসির ক্ষেপণাস্ত্র উৎপাদন এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। ক্ষেপণাস্ত্রসহ আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রের ক্ষেত্রে ইরানের অবস্থান যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক ভালো।

মোহেব্বির ভাষ্য, যুক্তরাষ্ট্র কৌশলগত অস্ত্রের সংকটে রয়েছে বলে বলা যেতে পারে। তবে ইরান এমন কোনো সংকটে নেই এবং ভবিষ্যতেও পড়বে না। বরং দেশটি নিজেদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা, নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা ক্রমাগত বাড়িয়ে চলেছে।

সূত্র: মূল প্রতিবেদন