ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

হোয়াটসঅ্যাপব্যবহার শেষে লগ আউট না করলে বিপদ হতে পারে

November 26, 2026 1:35 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

অফিসের কম্পিউটার, সাইবার ক্যাফে কিংবা বন্ধুর ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কাজ শেষে শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করে দেন? এমন অভ্যাস আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কারণ ব্রাউজার বন্ধ করলেও হোয়াটসঅ্যাপ ওয়েবের লগ ইন সেশন চালু থেকে যেতে পারে। বিশেষজ্ঞদের হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর প্রতিবার অ্যাকাউন্ট থেকে ম্যানুয়ালি লগ আউট করতে হবে। বিশেষ করে অন্যের বা সবার ব্যবহারের জন্য রাখা কম্পিউটারে এই সতর্কতা মেনে চলা জরুরি। লগ ইন অবস্থায় থাকলে কী বিপদ হতে পারে? হোয়াটসঅ্যাপ ওয়েবের কোনো সেশন লগ ইন অবস্থায় থেকে গেলে অন্য কেউ সেই ডিভাইস ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারে। এতে ব্যক্তিগত কথোপকথন ও বিভিন্ন তথ্য অননুমোদিত ব্যক্তির হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে। সাইবার অপরাধীরা এমন সুযোগ কাজে লাগিয়ে কয়েক ধরনের ক্ষতি করতে পারে ব্যক্তিগত চ্যাট পড়া: আপনার ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ কথোপকথন অন্য কেউ দেখে ফেলতে পারে। আপনার পরিচয়ে মেসেজ পাঠানো: অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতদের কাছে সন্দেহজনক বা প্রতারণামূলক বার্তা পাঠানো হতে পারে। কনট্যাক্ট ও গ্রুপের তথ্য হাতানো: আপনার যোগাযোগের তালিকা এবং গ্রুপ চ্যাটের তথ্য অন্যের নাগালে চলে যেতে পারে। প্রতারণা ও ফিশিং: চুরি করা তথ্য ব্যবহার করে পরিচিতদের লক্ষ্য করে প্রতারণা বা ফিশিংয়ের চেষ্টা হতে পারে। কোথায় হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা ঝুঁকিপূর্ণ? অফিসের শেয়ার করা কম্পিউটার, হোটেলের বিজনেস সেন্টার কিংবা সাইবার ক্যাফের মতো জায়গায় হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করাই ভালো। এসব ডিভাইস একাধিক ব্যক্তি ব্যবহার করেন। ফলে লগ ইন সেশন চালু থাকলে পরবর্তী ব্যবহারকারী আপনার অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারেন। একান্ত প্রয়োজন হলে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট করুন। শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করে নিশ্চিন্ত হবেন না। নিরাপদ থাকতে কী করবেন? হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর অ্যাকাউন্ট থেকে সরাসরি লগ আউট করার অভ্যাস গড়ে তুলুন। অন্যের কম্পিউটারে লগ ইন করার সময় কাজ শেষ না হওয়া পর্যন্ত ডিভাইসটি নজরে রাখুন। সম্ভব হলে ব্যক্তিগত ও বিশ্বস্ত ডিভাইসেই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করুন। মনে রাখবেন, অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে শুধু শক্তিশালী পাসওয়ার্ড বা নিরাপত্তা সেটিংস যথেষ্ট নয়; ব্যবহার শেষে অ্যাকাউন্ট থেকে ঠিকভাবে লগ আউট করাও সমান গুরুত্বপূর্ণ।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন