ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে পুলিশে দিলো ছাত্রদল


November 25, 2026 11:40 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শিবগঞ্জ পৌর বাজার এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুই ছাত্রলীগ নেতা। পরে সেখান থেকে তাদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আটককৃতরা হলেন—ছাত্রলীগ নেতা মো. শামীম ও মো. রাব্বি। তবে তারা ছাত্রলীগের কি পদে আছে তা জানাতে পারেনি পুলিশ।

জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম অভি জানান, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ সময় সড়কে দাঁড়িয়ে ছাত্রলীগের দুই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় দুজনকে থানায় আটক রাখা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন