ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নাশকতায় অর্থায়নের অভিযোগে নিষিদ্ধ আ. লীগ নেত্রী নাজ আটক


November 19, 2026 9:11 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

রাজধানীতে নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে কারা অর্থের জোগান দিচ্ছেন, তা নিয়ে চলছে গোয়েন্দা নজরদারি। এরই মধ্যে নাশকতায় অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী নাছরিন জাহান নাজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় জাহাঙ্গীর নামে আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নাছরিন জাহান নাজের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। রাজধানীতে নৈরাজ্য সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব ইমরুল কায়েসের সহযোগী হিসেবেও পরিচিত বলে জানা গেছে।

অন্যদিকে, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে কিশোর গ্যাং ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সরবরাহের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ডিবির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ রাতেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তুরাগ এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।