ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ শাসনামলে সংখ্যালঘু নিপীড়নের ৬,৭৬৭ ঘটনা ঘটেছে : বাংলাফ্যাক্ট


November 23, 2026 9:13 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

আওয়ামী লীগ শাসনামলে সংখ্যালঘু নিপীড়নের ৬ হাজার ৭৬৭টি ঘটনা ঘটেছে। যা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট তাদের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, আওয়ামী লীগ শাসনামলে (২০০৯-২০২৩) সংখ্যালঘু নিপীড়নের ৬ হাজার ৭৬৭টি এবং প্রতিমা ও মন্দিরে ২ হাজার ৫২টি হামলার ঘটনা ঘটেছে।

সংখ্যালঘুদের বাড়িঘর, জমি, ব্যবসাপ্রতিষ্ঠান দখল-ভাংচুর ইত্যাদি বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া যায় ২ হাজার ৫৮৯টি। এই সময়ে সহিংসতায় মোট আহত হন ২ হাজার ৯৪ জন। ১৩টি হত্যা ও ১৯টি ধর্ষণের ঘটনাও ঘটে। অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে সংখ্যালঘু নিপীড়নের এমন চিত্র পাওয়া যায়।

সূত্র: মূল প্রতিবেদন