ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


November 23, 2026 6:49 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে কামরাবন্দ গ্রামে থেকে ৪৪ কেজি গাজাঁসহ ইসলাম উদ্দিন নামে একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় মামলা দায়ের করে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ইসলাম উদ্দিন উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে এবং উপজেলার গাঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ। এর পূর্বে রবিবার রাতে উপজেলা বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রাম থেকে আটক করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানা এসআই সাদেক হোসেন সঙ্গী ফোর্স নিয়ে কামড়াবন্দ গ্রামে অভিয়ান চালিয়ে গাঁজাসহ আটক করে। পরে তাহিরপুর থানা নিয়ে আসা হয়। এই ঘটনায় তাহিরপুর থানা মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসলাম উদ্দিনসহ ৫/৭ জনের একটি প্রভাবশালী সিন্ডিকেট গত ৪/৫ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের আড়ালে তাহিরপুর উপজেলায় মদ, গাঁজা ও ইয়াবার পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ। তিনি জানান, মামলা দায়ের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন