ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

টোল আদায় নিয়ে বিরোধ, ধাক্কা দেওয়ার পর প্রাণ গেল জুলাই যোদ্ধার


November 23, 2026 3:16 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র এক জুলাইযোদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার পর আব্দুল বারেক (৮৬) নামের জুলাই যোদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়।

আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন পৌরসভার চকপাড়া মোড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য ময়মনসিংহে গিয়েছিলেন আব্দুল বারেক। সেখান থেকে রিজার্ভ সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে চকপাড়া মোড়লবাড়ি এলাকায় পৌরসভার টোল আদায়কারী আতিকুল ইসলাম চালক রায়হানের কাছে ২০ টাকা টোল দাবি করেন। চালকের কাছে খুচরা টাকা না থাকায় আব্দুল বারেক এক হাজার টাকার নোট দেন। টোলের টাকা নেওয়ার পর বাকি টাকা ফেরত দেওয়া নিয়ে আতিকুলের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আতিকুল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র: মূল প্রতিবেদন