ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ভারত: নিপুণ রায়


November 23, 2026 3:10 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ভারত বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেছেন, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদ নয়—এমন পরিস্থিতি তৈরির মাধ্যমে বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা হতে পারে।

তিনি অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটিয়ে এর দায় বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর চাপানোর অপচেষ্টা হতে পারে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি পাড়া-মহল্লায় নিরাপত্তা পাহারা জোরদার করার আহ্বান জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নিপুণ রায় চৌধুরী।

সোমবার (২৩ নভেম্বর) সকালে চুনকুটিয়া এলাকায় আয়োজিত এ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক শতাধিক নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিন্দা জানান তিনি।

নিপুণ রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। কোনো দেশের প্রভুত্ব বাংলাদেশ মেনে নেবে না।

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’—এই নীতিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করছেন। তার নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা সন্ত্রাস ও সহিংসতা চালাবে, তাদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

সূত্র: মূল প্রতিবেদন