ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

‘চরম নির্বোধ’ ফজলুর রহমান সরকারকে বিব্রত করছেন: এমপি নাসের রহমান


November 23, 2026 2:57 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যে বিব্রত ও ক্ষুব্ধ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এরমধ্যেই সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার-৩ আসনের এমপি এম নাসের রহমান ফজলুর রহমানকে চরম নির্বোধ হিসেবে মন্তব্য করেছেন।

ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ (চরম নির্বোধ) আখ্যা দিয়ে নাসের রহমান বলেছেন, ফজলুর রহমান ক্রমেই সরকারের জন্য বিরক্তি ও বিব্রতকর পরিস্থিতির কারণ হয়ে উঠছেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলমের একটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে এসব কথা লেখেন বিএনপির এই সংসদ সদস্য। নিজের মন্তব্যে ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ বলেও উল্লেখ করেন তিনি।

নাসের রহমান লেখেন, ফজলুর রহমান ক্রমেই সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠছেন। তার পুরোনো রাজনৈতিক দলের আসন্ন চূড়ান্ত বিলুপ্তি নিয়ে তিনি ‘মায়াকান্না’ করছেন বলেও মন্তব্য করেন নাসের রহমান।

ফজলুর রহমানের করা দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ উল্লেখ করে নাসের রহমান বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া।

পুলিশ সদস্যদের মৃত্যুর প্রসঙ্গ টেনে নাসের রহমান লেখেন, গণ-অভ্যুত্থানের সময় কিছু পুলিশ সদস্য নিহত হয়ে থাকতে পারেন। তবে তার দাবি, নিরস্ত্র বেসামরিক বিক্ষোভকারীদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালানো ঠেকাতে গিয়ে এসব পুলিশ সদস্য নিহত হয়ে থাকতে পারেন।

তিনি আরও লেখেন, ক্ষমতা ধরে রাখতে স্বৈরশাসকেরা শেষ পর্যন্ত এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। মন্তব্যের শেষাংশে ফজলুর রহমানের কাছে এ বিষয়ে কী জবাব রয়েছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

নাসের রহমানের এই মন্তব্যে গণ-অভ্যুত্থানে পুলিশ সদস্যদের মৃত্যু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং ফজলুর রহমানের বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক জঙ্গী কার্যক্রমকে জুলাই অভ্যুত্থানের চেয়েও স্বাভাবিক এবং সঠিক বলে মন্তব্য করেন ফজলুর রহমান। যা নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

জুলাই অভ্যুত্থানের পর থেকেই ফজলুর রহমান বিভিন্ন জায়গায় ছাত্র-জনতাকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। তার এসব কর্মকাণ্ডে চরম বিব্রত এ সংক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীদের একটি অংশ। ইতিমধ্যেই ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হচ্ছে দলের মধ্যে থেকেই।

সূত্র: মূল প্রতিবেদন