ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পেঁয়াজের আইপি সিন্ডিকেটমুক্ত করার দাবি সোনামসজিদ স্হলবন্দর আমদানিকারকদের


সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব : ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইমপোর্ট পারমিট বা আইপি উন্মুক্ত করার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ । মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । এ সম্মেলনে ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইমপোর্ট পারমিট বা আইপি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন আমদানিকারকরা । আমদানি বাড়লে খুচরা বাজারে পেঁয়াজের দাম ৪০ টাকায় নেমে আসবে বলেও দাবি করেন তাঁরা । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো: একরামুল হক। এতে বলা হয়, আগস্টে কয়েকজন আমদানিকারককে ৫০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। মাত্র দুদিন পরে আবারও অনুমতি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তবে পরবর্তীতে একটি সিন্ডিকেট আদালতের আদেশের মাধ্যমে আইপি নেওয়ার চেষ্টা করছে। এটি হলে পেঁয়াজের বাজার একটি সিন্ডিকেটের হাতে চলে যাবে। এ জন্য পেঁয়াজের আইপি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তাঁরা । আমদানিকারকরা দাবি করেন, আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে দাম ৪০ টাকার মধ্যেই চলে আসবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন ইতি, সোনামসজিদ স্থল বন্দর আমদানিকারক গ্রুপের সদস্য আবদুল্লাহ মোমিন, মো: মাসুদ রানা, মো: সেরাজুল ইসলাম, আমদানিকারক আব্দুল আওয়াল, মো: মোশারফ হোসেন সহ অন্যরা ।