ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

নেটওয়ার্ক না থাকলেও চলবে মেসেঞ্জার, মিলবে কলের সুবিধাও


November 20, 2026 3:07 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

প্রচলিত মোবাইল নেটওয়ার্কের সংযোগ ছাড়া এবার স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে মেসেঞ্জার ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। এই প্রযুক্তির আওতায় ব্যবহারকারীরা শুধু বার্তা আদান-প্রদান নয়, বরং ভয়েস ও ভিডিও কলও করতে পারবেন।

এই সেবা পাওয়ার বিষয়টি নির্ভর করবে মোবাইল অপারেটরের কারিগরি সক্ষমতা, গ্রাহকের ব্যবহৃত প্যাকেজ এবং ওই নির্দিষ্ট এলাকায় স্যাটেলাইট কভারেজের ওপর।

প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি শুক্রবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাদের নতুন পরিষেবার কথা জানিয়েছে।

মেসেঞ্জারের তথ্য অনুযায়ী, কোনো মোবাইল ডিভাইস স্যাটেলাইটের নেটওয়ার্কে যুক্ত হলে অ্যাপটির চ্যাট বিভাগে ‘You're connected by satellite’ লেখা একটি ব্যানার দেখা যেতে পারে। এতে ব্যবহারকারীরা বুঝতে পারবনে, তার ডিভাইসটি স্যাটেলাইটের সংযোগ ব্যবহার করছে।

তবে স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে মেসেঞ্জার ব্যবহারে কিছু সীমাবদ্ধতা ও কারিগরি চ্যালেঞ্জ রয়েছে। এ ধরনের সংযোগে বার্তা আদান-প্রদানে বিলম্ব হতে পারে এবং ইন্টারনেটের গতি কম বা সংযোগ না হওয়ার শঙ্কা থাকে।

এ ছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে স্যাটেলাইট সংযোগের কার্যকারিতা কমে যেতে পারে। বড় আকারের ছবি বা ভিডিও পাঠাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে; এমনকি বড় ফাইল আদান-প্রদান অসম্ভবও হয়ে উঠতে পারে। সংযোগ সচল থাকা অবস্থায় মেসেঞ্জার ধীরগতিতে কাজ করা বা সাময়িকভাবে সাড়া না দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।

স্যাটেলাইট সংযোগে মেসেঞ্জার ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যা দেখা দিলে কয়েকটি বিষয় যাচাই ও অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সেবা ও প্যাকেজ যাচাই: সংশ্লিষ্ট মোবাইল অপারেটর স্যাটেলাইট সেবা দেয় কি না এবং গ্রাহকের বর্তমান প্যাকেজে এই সুবিধা যুক্ত আছে কি না, তা আগে নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওই নির্দিষ্ট এলাকায় স্যাটেলাইট কভারেজ সচল আছে কি না, তা-ও জেনে নিতে হবে।