ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার


November 20, 2026 2:57 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

সময়ের সঙ্গে তাল মিলিয়ে সরকার দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প্রজন্ম গড়ে উঠছে আর এ বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দেশি-বিদেশি শিক্ষাবিদদের অংশগ্রহণে এই আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

শিক্ষামন্ত্রী জানান, আগের বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ রাখা হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে।

তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রচুর মানবসম্পদ রয়েছে। তবে এই সম্পদ অদৃশ্য বা অস্পর্শনীয়। একে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে।’