ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

মা নেই, তাঁর স্মৃতিতে এতিমদের জন্য মাদ্রাসা গড়ছেন যুবদল নেতা


November 26, 2026 8:35 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

মা নেই, রয়ে গেছে তাঁর স্মৃতি। সেই স্মৃতিকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে এবং মায়ের নামে সওয়াবের কাজ চালু রাখার প্রত্যাশায় মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলা যুবদল নেতা ও ফটিকছড়ি পৌর মেয়র পদপ্রার্থী নুর উদ্দিন নুরু।

মায়ের স্মৃতিকে ঘিরে ‘নুর বানু ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পঞ্চবাড়ি আমতলী টিলায় গড়ে তোলা হচ্ছে ‘পঞ্চবাড়ি আমতলী টিলা সিদ্দিকে আকবর (রাঃ) নূরানী হিফজ ও এতিমখানা’। ২০ শতক জায়গার ওপর প্রতিষ্ঠানটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা আলহাজ ছালাহউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছালাহ উদ্দিন আহমদ বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে এতিম ও অসহায় শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা মহৎ কাজ। সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে মাদ্রাসা ও এতিমখানার ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যুবদল নেতা নুর উদ্দিন বলেন, মায়ের প্রতি ভালোবাসা এবং তাঁর স্মৃতি অম্লান রাখার পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসারের লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর ইচ্ছা, এখানে অসহায় ও এতিম শিশুরা বিনামূল্যে ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত নূরানী ও হিফজ মাদ্রাসা এবং এতিমখানায় রূপ দিতে চান তিনি।

নুর উদ্দিন বলেন, ‘আমার প্রত্যাশা, এই প্রতিষ্ঠানটি যেন আমার মায়ের জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকে। তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে মানুষের কল্যাণে কিছু করতে চাই।’ অনুষ্ঠানে উত্তর জেলা কৃষক দলের নেতা নাজিম উদ্দীন শাহবন, ব্যবসায়ী রহুল আমিন সওদাগর, আবুল কাশেম বালি, রহিম সওদাগর, নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন