ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তের কাছাকাছি এসে উঁকিঝুঁকি মারছেন, এ দেশে আপনাদের আর ফিরে আসার সুযোগ হবে না: লাবলু


November 26, 2026 8:09 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং দেশে রাজনৈজাতিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বিডিআর রোডে কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নর্থ বেঙ্গল মোড় হয়ে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু এবং জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের।

বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেত্রী ও নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেছেন। এখন তারা সীমান্তের কাছাকাছি এসে উঁকিঝুঁকি মারছেন, আলো জ্বালাচ্ছেন। আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যত কিছুই করেন, যত কথাই বলেন, এ দেশে আপনাদের আর ফিরে আসার সুযোগ হবে না।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে বলেন, আপনারা যদি দেশ পরিচালনা করতে না পারেন, তাহলে ক্ষমতায় রয়েছেন কেন? আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে তাণ্ডব চালাচ্ছে। তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর জনগণের সমর্থন নিয়ে আপনারা যেভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, জনগণ চাইলে একইভাবে আপনাদের ক্ষমতা থেকেও সরিয়ে দিতে পারে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে।

সূত্র: মূল প্রতিবেদন