ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় বিমান নয়, হাসিনার অপেক্ষায় আইনের হাতকড়া: বিএনপি নেতা মারুফ


November 25, 2026 7:41 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

‘রাষ্ট্রীয় বিমান নয়, শেখ হাসিনার জন্য অপেক্ষমান আছে আইনের হাতকড়া’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেন, গায়ের জোরে ১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরশাসন চালিয়ে দেশের অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। দেশের মানুষ তার প্রতি চরম ক্ষুব্ধ। এই পলাতক ফ্যাসিস্ট ব্যক্তি দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান দাবি করছেন, এ যেন মামাবাড়ির আবদার। একাধিক মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি শেখ হাসিনার জন্য রাষ্ট্রের বিমান নয়, তার জন্য এখন অপেক্ষা করছে আইনের হাতকড়া। এর কোনো বিকল্প নেই।

বুধবার (২৫ নভেম্বর) দাউদকান্দি উপজেলার ভাসখোলা, হাসেরখোলা, আউটিয়াখোলা, ভেলানগর, নগরপাড়, চারিপাড়া এবং সিঙ্গুলা এলাকার বেহাল অবস্থায় পতিত ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাট উন্নয়নের লক্ষ্যে পরিদর্শনকালে স্বতঃস্ফূর্ত বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরেজমিনে পরিদর্শনকালে ড. খন্দকার মারুফ এসব এলাকার ভাঙাচোরা ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাট বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে উন্নয়নের জন্য দাউদকান্দি উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেন।

ড. খন্দকার মারুফ বলেন, দেশের উন্নয়ন ও জনগণের শান্তি বিনষ্ট করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীরা নাশকতায় লিপ্ত রয়েছে। দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ তা কখনোই চায় না। একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা মরিয়া হয়ে উঠেছে। সরকারকে বেকায়দায় ফেলতে পলাতক সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা চালাচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের ‘আশা আকাঙ্ক্ষার বাতিঘর’। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গভীর দেশপ্রেম, মানবিকতা, সততা এবং গতিশীল নেতৃত্ব’ আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ‘অনন্য শক্তি’।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানই পারবেন বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে। সেই লক্ষ্যেই তার নেতৃত্বে জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নিষ্পেষিত জাতির কল্যাণে অগ্রপথিক হয়ে তারেক রহমান রাষ্ট্রের হাল ধরেছেন। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। জনগণের স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই। তিনি প্রধান বিরোধী দল এবং ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের নাশকতা ঠেকাতে উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হুমায়ুন কবির, শাহ্ আলম সরকার, মো. রোমান খন্দকার, আনোয়ার হোসেন আনন্দ, লিয়াকত আলী খান, এসএম মিজান, ইব্রাহিম খলিল, তৈয়ব আলী, আবদুল বাসেদ ও মো. কাউসার প্রমুখ।

সূত্র: মূল প্রতিবেদন