ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জামায়াতের


November 25, 2026 7:35 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

আগামীকাল ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) দেশের সব জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ নভেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই আহ্বান জানান।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের ৭-দাফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে।

বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি সংশ্লিষ্ট জেলা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।

সূত্র: মূল প্রতিবেদন