ঢাকাSaturday , 24 January 2026
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাংচুর


January 24, 2026 1:05 am
Link Copied!

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে বিএনপি কর্মীরা । শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বাজারে এ ঘটনা ঘটে । অত্র আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা সাদিকুল ইসলাম জানান, আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জের মানুষ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে । এই আসনে বিএনপির ন্যাক্কারজনক পরাজয়ের সম্ভাবনা লক্ষ্য করে বিভিন্ন জায়গায় জামায়াত কর্মীদের হুমকি ধামকি প্রদান করে আসছিল । তারই ধারাবাহিকতায় আজকে নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালায় বিএনপির কর্মীরা । নিয়মানুযায়ী বিনোদপুর বাখরোলী বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় রয়েছে । রাত ৮ টার দিকে সন্ত্রাসী কায়দায় বিএনপির কর্মীরা অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়ে শতাধিক চেয়ার ভাংচুর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে । আমরা এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । আমরা এর বিচার দাবীতে সহকারি রিচার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করব । এসময় অত্র ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচার ও নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্লশাসনের নিকট আহ্বান জানান তিনি ।