ঢাকাWednesday , 27 August 2025
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে গণধোলাই


August 27, 2025 9:10 pm
Link Copied!

নারায়গণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার সময় হারুন (৭০) নামে বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজ বুধবার ফতুল্লার দেলপাড়া টাওয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক হারুন দেলপাড়া টাওয়ারপাড় এলাকার মৃত. জয়নাল আবেদীনের ছেলে।

প্রত্যক্ষর্দশীরা জানান, হারুন পেশায় রাজমিস্ত্রী। দুপুর ১২টার সময় পাশের বাড়ির পাঁচ বছর বয়সী কন্যা শিশুকে কৌশলে একটি নির্মানাধীন ভবনে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টার সময় আশপাশের লোকজন শিশুটির কান্না শুনে হারুনকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ গিয়ে হারুনকে গ্রেপ্তার করে শিশুটিকে হাসপাতালে পাঠায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, আটক বৃদ্ধকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটিকেও ডাক্তার দেখানো হয়েছে। এ বিষয়ে মামলা হবে।