ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

দরকার হলে কফিনের বক্স খুলে দেখব হাসিনার মাথা কিনা : বিজিবি সদস্য


November 23, 2026 5:30 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বেনাপোল সীমান্ত দিয়ে আওয়ামী লীগ নেতাদের ভারতে যাতায়াতের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তের ওপারে সমাবেশের খবর ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। একইসাথে নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাসিন্দাদেরও সীমান্ত এলাকায় পাহারা দিতে দেখা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখব হাসিনার মাথা কিনা।’

ভিডিওতে দেখা যায়, বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সাথে অবস্থান করছেন স্থানীয় লোকজন। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্তে সতর্ক পাহারা নিয়ে বিজিবি সদস্যদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। একপর্যায়ে ওই বিজিবি সদস্যকে কফিনের বাক্স খুলে দেখার কথা বলতে শোনা যায়।

রবিবার সন্ধ্যা থেকেই বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, অবৈধ পথে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় ব্যবহার করা হচ্ছে পোর্টেবল সার্চলাইট। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন