ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে বিএনপির সাবেক এমপির উদ্যোগে পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান


সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উৎসবকে আরও প্রাণবন্ত করতে আজ ২৯ সেপ্টেম্বর (সোমবার) দিনব্যাপী তিনি সংসদীয় আসন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) উপজেলার শাহবাজপুর, বিনোদপুর, মনাকশা, দুর্লভপুর, ছত্রাজিতপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরে মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া এসময় তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন। শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির সাবেক এই এমপি বলেন, বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এই দেশ ও মাটি সবার তাই দেশ গড়তে দলবল ও ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে, ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এসময় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রঙিন আলোর উৎসব যেন ছড়িয়ে পড়েছে গোটা উপজেলা জুড়ে। সড়কের দু’পাশ সেজেছে আলোর মিছিলে। প্রতিটি মন্ডপের প্রবেশ পথে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় তোরণ। মন্ডপ থেকে ভেসে আসছে ঢাকের বাদ্য, ধুপের ধোঁয়া, শঙ্খ আর উলুধ্বনি। চারদিকে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। শিবগঞ্জ উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের একই চিত্র। সঙ্গে নাচ-গান-আরতি আর দেবী বন্দনা। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এ উৎসবে মেতে উঠেছে উপজেলার হিন্দু ধর্মাবলম্বী শিশু, কিশোরসহ সব বয়সী মানুষ ।