নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে “কার্পেটিংয়ের বদলে মাটি দিয়ে সড়ক ঢাকল ঠিকাদার, উঠে যাচ্ছে হাতের টানেই” এমন শিরোনামে কয়েকটি মিডিয়ায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার মো: সেলিম রেজা । আজ ৯ এপ্রিল ২০২৬ এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন, গতকাল ৮ এপ্রিল ২০২৬ বিভিন্ন অনলাইন নিউজপোর্টাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে “কার্পেটিংয়ের বদলে মাটি দিয়ে সড়ক ঢাকলো ঠিকাদার, উঠে যাচ্ছে হাতের টানেই” শিরোনামসহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন । আমি সেই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি । সংবাদে উল্লেখ করা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে একটি সড়ক পূণঃনির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫.৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন অংশে কার্পেটিং না করে মাটি দিয়ে ঢেকে দেওয়ার প্রমাণ মিলেছে । কিন্তু সংবাদটিতে মরগড়া ও কাল্পনিক অভিযোগ করায় আমি ঐ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । এই প্রসঙ্গে আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে, উল্লেখিত কাজের মান সঠিক রয়েছে। কিন্তু কতিপয় ব্যক্তি নিজস্বার্থ হাসিলের জন্য আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা অভিযোগ করে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন । প্রকৃতপক্ষে কাজের চুক্তিমূল্য ২ কোটি ৮৯ লাখ ৪৭ হাজার টাকা হলেও ইউনিব্লকের কাজ প্রায় ২ কোটি ২৭ টাকা এবং কার্পেটিং কাজ প্রায় ৬২ লাখ ৪৭ হাজার টাকার । কিন্তু কাজের মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে কাজের মান নিয়ে অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও উল্লেখ করতে চাই যে, কাজের এলাকা রেল লাইনের দারে কার্পেটিংয়ে ২.৫ মিটার প্রশস্ত ধরা থাকলেও অনেক স্থানে বেড বেড়ে যাওয়ায় বেশি প্রশস্ত করা হয়েছে এবং মাটি দিয়ে ড্রেসিং করলে বিষয়টি ভুলভাবে মাটি দিয়ে কার্পেটিং করা হয়েছে মর্মে প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে । তাই আমি মনে করি, প্রবিবেদনটি করার আগে প্রকৃত তথ্য উপাত্ত না নিয়ে মনগড়া ও কাল্পনিক তথ্য উপস্থাপন করা হয়েছে যা দুঃখজনক । ফলে আমি বলতে চাই, ঐ কাজের মান সঠিক ও সিডিউল মোতাবেক করা হয়েছে। কারণ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মহোদয় কাজ পরিদর্শণ করে যে দিক নির্দেশনা দিয়েছেন সে মোতাবেকই কাজ করা হয়েছে । সুতরাং নিম্নমনের কাজের কোন প্রশ্নই আসে না ।
