ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে সরকারি ড্রেন নির্মাণ কাজে চাঁদাবাজির অভিযোগ


এপ্রিল ২, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি ড্রেন নির্মাণ কাজে চাঁদাবাজির অভিযোগ উঠেছে । এ মর্মে অভিযুক্ত কয়েকজনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এম.এ ইঞ্জিনিয়ারিং (M.A Engineering ) এর ব্যবস্থাপক মো: ডালিম হোসেন । এম.এ ইঞ্জিনিয়ারিং (M.A Engineering ) এর পরিচালক মো: জাহাঙ্গীর আলম ও থানায় প্রদত্ত অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌরসভার দেবীনগর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণ কাজ চলাকালে স্থানীয় আলতাফ হোসেন নামীয় এক লোক কয়েকজন সহযোগীসহ এসে চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি দেয় । এমনভাবে কয়েকবারে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে । সম্প্রতি ২৯ মার্চ বিকেলে পুনরায় এসে ৫০ হাজার টাকা না দিলে কাজ বন্ধের হুমকি দেয় এবং কার্যরত মিস্ত্রি আলমগীরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় । এ বিষয়ে জানতে চাইলে আলতাফ হোসেন বলেন, ড্রেনের কাজ ভালভাবে না হওয়ায় প্রতিবাদ করেছি, চাঁদার টাকার বিষয়ে আমি কিছু জানিনা । এদিকে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই গোপাল চন্দ্র মন্ডল জানান, অভিযোগটি তদন্তনাধীন রয়েছে এবং আলতাফ সহ নাম উল্লেখিত ব্যক্তিবর্গ এলাকাবাসীর হয়ে সঠিকভাবে কাজ বুঝিয়ে নিতেই চাপ দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে । তবে চাঁদা আদায়ের বিষয়ে এখনো পরিস্কার তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি । অন্যদিকে চাঁদা নেয়ার স্বীকৃতি ও পুনরায় কাওকে ম্যানেজ করতে হবে মর্মে চাঁদা চাওয়ার বিষয়ে একটি অডিও ফাঁস হয়েছে আলতাফ হোসেনের ।