ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে কমিউনিটি আইডিয়াল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সেলাই মেশিন উপহার


মার্চ ২১, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার প্রদান করেছে কমিউনিটি আইডিয়াল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডা)।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলার চৈতন্যপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, এ্যাডভোকেট মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ এস এম সোহেল আহমেদ এবং মোঃ আবু বকর।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ধাইনগর ইউনিয়নের কৃতি সন্তান পরউপকারি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুর রহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।