ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে অ্যাহেড ফাউন্ডেশনের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও কুরআন উপহার


মার্চ ১৮, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অ্যাহেড ফাউন্ডেশনের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও পবিত্র কুরআন মাজিদ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বুধবার ১৮ মার্চ ২০২৬ বিকেলে শিবগঞ্জ পৌরসভা মিলনায়তনে অ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো: দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: তৌফিক আজিজ । এসময় শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মো: জাফর আলী, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল বাতেন ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক মো: জহিরুল কাইউম বাবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও সার্বিক জীবনে পবিত্র কুরআন বাস্তবায়নের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন বক্তারা । এরপর শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের মাঝে পবিত্র কুরআন মাজিদ উপহার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ । কুরআন উপহার শেষে ইফতার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।