ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল ফিতর উপলক্ষে শিবগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন


মার্চ ১৪, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব : আসন্ন পবিত্র ঈদের ফিতর ২০২৬ উপলক্ষে হত দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন হয়েছে । শুক্রবার ১৩ মার্চ ২০২৬ পৌরসভা প্রাঙ্গনে পৌরসভার ৪ হাজার ৬ শত পরিবারের প্রত্যেকটি পরিবারের জন্য বরাদ্দকৃত ১০ কেজি করে চাল বিতরণ করা হয় । চাল বিতরণ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ । এসময় আরো উপস্থিত ছিলেন পৌর প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল বাতেন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে চাল বিতরণ কার্যক্রম । এসময় পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে দরিদ্র পরিবারের সদস্যরা এসে চাল গ্রহন করে । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি চাল পেয়ে সন্তুষ্টির কথা জানান গ্রহীতারা, তবে ওজনের ক্ষেত্রে ১০ কেজির কম প্রদান করার অভিযোগ থাকলেও বস্তা ফেটে চাল ঝরে পড়া, নষ্ট হওয়া, কর্মচারীদের মাঝে বিতরণ ও ভিক্ষুককে প্রদানসহ বিভিন্ন যৌক্তিক কারনে কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।