ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে পৃথিবী সংবাদ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


জানুয়ারি ২০, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : বহুল প্রচারিত সংবাদ মাধ্যম “দৈনিক পৃথিবী সংবাদ” এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক পৃথিবী সংবাদ এর সম্পাদক হাবিবুল বারি হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক জহিরুল কাইউম বাবর ও শিবগঞ্জ উপজেলা বিসিডিএস এর সভাপতি শ্রী প্রবোধ দত্ত । অনুষ্ঠানে পৃথিবী সংবাদের পূর্ববর্তী সফলতা তুলে ধরে ভবিষ্যতের সার্বিক সাফল্য কামনা করে বক্তব্য দেন বক্তারা । শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় । এসময় শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো: আমিনুল ইসলাম (সোনা), দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: জালাল উদ্দীন, দি ডেইলী ট্রাইব্যুনাল প্রতিনিধি মো: হারুন অর রশিদ, দৈনিক দিনকাল প্রতিনিধি মো: মোমিনুল ইসলাম বাবু, দৈনিক সোনালী খবর প্রতিনিধি মো: নুরতাজ আলম, রানা ঔষধ ঘরের স্বত্তাধিকারী মো: সাইফুল ইসলাম রানা, দৈনিক মাতৃছায়া প্রতিনিধি মো: সারোয়ার জাহান ফরহাদ ও সাংবাদিক নাহিদ উজ্জামান সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।