হাবিবুল বারি হাবিব : শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপনসহ নানা আয়োজনে শিবগঞ্জ উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর তৃতীয় দিনে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শিবগঞ্জ উপজেলার পিঠালিতলা গ্রামের জিয়া ক্যানেলে শতাধিক ফলজ বনোজ ও ঔষধি বৃক্ষরোপণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক মোহাঃ শাজাহান মিয়া। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আশরাফুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব তসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, যু্গ্ম আহ্বায়ক ডা.নাহিদুজ্জামান সুমন, যুবদলের সিনিয়র যু্গ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের সাবেক উপজেলা সভাপতি মাহেদুর রহমান, যু্গ্ম আহ্বায়ক শামশুজ্জোহা বিদ্যুৎ, যু্গ্ম আহ্বায়ক জাহিদ বিশ্বাস,কৃষকদলের সভাপতি আলহাজ্ব কবির হোসেন,সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যু্গ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার,সাবেক সদস্য সচিব মোখলেশুর রহমান,সাবেক যু্গ্ম আহ্বায়ক সারওয়ার জাহান সুজন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই দিন বিকেল ৩টাই উপজেলার শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী দল দুটি হচ্ছে শিবগঞ্জ উপজেলা বিএনপি বণাম শিবগঞ্জ পৌর বিএনপি । এছাড়া সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন রয়েছে ।
