ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন : দগ্ধ একজন জাতীয় বার্নে


আগস্ট ১৭, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় মীর হোসেন (৫৫) নামে একজন দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্নে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি বলেন, মহাখালী ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় মীর হোসেন নামে একজন দগ্ধ হয়ে জরুরি বিভাগে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তবে তার দগ্ধের পরিমাণ এখনও জানা যায়নি।

এদিন সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। যানজটের কারণে সেগুলো পথে আটকা পড়ে। প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পর ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। এরপর মাত্র দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে তারা।